শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের দুবাই পুলিশের সতর্কবার্তা জারি সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ভিসা-নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

চট্টগ্রামে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ১১ বছর বয়সি ছাত্রীকে একাধিকবার ধর্ষণের দায়ে মোজাম্মেল হক (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারের পর সোমবার (২ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

এর আগে রোববার (১ নভেম্বর) গভীর রাতে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় অভিযান চালিয়ে পালিয়ে থাকা এই শিক্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন ধর্ষক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক (মিডিয়া) জানান, পড়ানোর ফাঁকে ১১ বছরের শিশু ছাত্রীকে পর পর চারবার ধর্ষণ করেছে পাষণ্ড এই মাদ্রাসা শিক্ষক। এই ঘটনায় গত ১৯ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন ধর্ষক মোজাম্মেল হক। তথ্য প্রযুক্তির সহায়তার তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার রাতে তাকে কুমিল্লা দেবীদ্বার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD