শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতাদের বিরুদ্ধে ২ মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সোমবার রাতে পুলিশ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় এ মামলা করে।

এর মধ্যে একটি মামলা হয়েছে পুলিশের ওপর হামলার অভিযোগে। অন্যটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে বলে বলে থানা সূত্রে জানা গেছে।

সোমবার বিকাল নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২১ জন আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার পোড়ান। আসবাবপত্রে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD