শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে রেডিসনের ২০ তলা থেকে যুবকের লাফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র ২০ তলার একটি রেস্টুরেন্ট থেকে নিচে ঝাঁপ দিয়ে আরিফ কবির (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই যুবক আত্মহত্যা করেন। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিক অনুসন্ধানের তথ্যে পুলিশ জানায়, আরিফ রাতে রেডিসনের মেজ্জুদা রেস্টুরেন্টে ডিনার করছিলেন। অর্ধেক খাবার খেয়েই তিনি রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস দিয়ে নিচে লাফিয়ে পড়েন। পরে রেস্টুরেন্টের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত আরিফের বাড়ি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডে। তিনি এনামুল কবিরের ছেলে।

রেডিসন ব্লুর সহকারী ব্যবস্থাপক (পিআর) রাহফাত সালমান জানান, এক যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন। রেডিসনের পক্ষ থেকে লিখিত বিবৃতির মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD