শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।

রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

সিভিল সার্জনের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০টি ল্যাবে ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৪১ জন চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। বাকি ৯ জনের মধ্যে হাটহাজারীতে চারজন, ফটিকছড়িতে দুই জন এবং বাঁশখালীর, আনোয়ারা ও পটিয়ায় একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাস জনিত এ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৩১০ জন এবং বাকি ৩৪ হাজার ৭২৮ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭৩৬ জন নগরীর বাসিন্দা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD