শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম-দোহাজারী রুটে চলবে ডেমু ট্রেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-দোহাজারী রুটে যাত্রীদের সুবিধার জন্য চালু হচ্ছে ডেমু ট্রেন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এই ডেমু ট্রেন চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো.শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন।

এই ডেমু ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের (জিএম) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চট্রগ্রাম- দোহাজারী রুটে ২টি ডেমু ট্রেন চলাচল করবে।এই দুটি ডেমুর মধ্যে ১ টি চট্রগ্রাম থেকে পটিয়া স্টেশন প্রযন্ত চলবে। আরেকটি চট্টগ্রাম থেকে দোহাজারী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার রেলমন্ত্রী এই ট্রেন চলাচল উদ্বোধন করার পর ৭ ফেব্রুয়ারি থেকে পুরোদমে চলাচল করবে ডেমু ট্রেন’।

এদিকে, এই রুটে ডেমু ট্রেন চলাচলের সম্ভাব্য সময়সূচি হতে পারে, চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।’

উল্লেখ্য,বর্তমানে চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে ১ টি লোকাল ট্রেন চলাচল করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD