শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সোহেলের কাছ থেকে স্বর্ণ জব্দ করা হয়।

শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার সুমন চাকমা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর নিরাপত্তা গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়, প্রায় আড়াই কোটি টাকা মূল‌্যের স্বর্ণসহ যাত্রী সোহেলকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ২৬টি বার, ৬টি গলানো স্বর্ণের প্লেট, ৩টি গোল্ড পিন্ড, ৫টি হাতের বালাসহ আরও কয়েকটি গহনা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD