সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছর শেষে টিকা পাবে যুক্তরাষ্ট্রের শিশুরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

যুক্তরাষ্ট্রের শিশুরা চলতি বছরের শেষের দিকে টিকা কার্যক্রমের আওতায় আসবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মহামারি বিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতেই মার্কিন শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হতে পারে।

অ্যান্থনি ফাউসি বলেন, ‘আমাদের হাতে এখন তিনটি কার্যকরী টিকা রয়েছে।’ এখনো পর্যন্ত কোনো টিকাই শিশুদের জন্য অনুমোদন পায়নি। অর্থাৎ ১৬ বছরের কম বয়সী শিশুরা এখনো টিকার আওতায় নয়। কিন্তু শিশুদের ওপর টিকার ট্রায়াল ইতোমধ্যেই শুরু হয়েছে। ফলে আশা করা যাচ্ছে যে তাদেরও এ বছরের শেষের দিকেই টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

দেশটির শিশুদেরকে টিকা কার্যক্রমের আওতায় আনা সম্ভব হলে তারা দ্রুত স্কুলে ফিরতে পারবে। এর ফলে কয়েক লাখ বাবা-মায়ের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তা অনেকটাই কমে যাবে। শিশুরা স্কুলে যেতে পারছে না বলে তাদের পড়াশুনার সব দায়িত্ব এখন বাবা-মায়ের ওপরই। কিন্তু স্কুল খুলে গেলে সেটা শিশুদের জন্য যেমন ভালো তেমনই তাদের বাবা-মায়েদের জন্যও ভালো। শিশুরাও দীর্ঘদিন ধরে বাড়িতে আটকা পড়ে থাকায় তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে ১৪ থেকে ১৮ বছর বয়সী উচ্চ মাধ্যমিকের শিশুদের টিকার আওতায় আনা জরুরি। আমি সঠিকভাবে এটা বলতে পারছি না যে স্কুলগুলো কবে শুরু হবে। তবে এটা বলা যায় যে এটা খুব শিগগিরই হবে।’

শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়টি গুরুত্ব দিয়েই টিকা কার্যক্রম শুরু করা হবে। ৫ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ২০২১ সালের শেষে বা ২০২২ সালের শুরুতেই টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্কুল খুলবে কীনা তা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে যুক্তরাষ্ট্রে। কেউ কেউ শিশুদের স্কুলে পাঠানোর পক্ষে আবার অনেকেই বলছেন, মহামারি পরিস্থিতিতে শিশুদের বাড়িতেই থাকা বেশি নিরাপদ।

সূত্র: এবিসি নিউজ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD