শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চলতি বছর ৩ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ২০ জন এবং একই সময়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন ৪০ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন ঢাকার বাইরে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ৩৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৭ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ২০ জনের মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৫২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৩ জন।
একই সময় হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৬৪৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট দুই হাজার ২৩৫ এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৪০৮ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD