রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

চলতি মাসে কালবৈশাখী ঝড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়াও বজ্র-শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। সোমবার (০১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সোমবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বাদলগাছীতে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD