শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

চলমান বিধিনিষেধ বাড়তে পারে ১৬ জুন পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়তে পারে।

চলাচলে বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে নতুন সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অনুমোদনের পর আজ রবিবারই (৬ জুন) বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। নতুন প্রজ্ঞাপনে সীমান্তবর্তী জেলাগুলোতে বিধিনিষেধ কঠোর হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল সোমবার (৭ জুন) থেকে ১৬ জুন পর্যন্ত এ বিধিনিষেধ বাড়তে পারে। এই সময়ে আগের মতোই দেশের সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসও একই রকমভাবে বন্ধ থাকবে।

তবে, ভারতীয় করোনা ভাইরাসের ধরন ছড়িয়ে যাওয়ার সীমান্তবর্তী সাত জেলার বিষয় উদ্বিগ্ন সরকার। সেসব জেলায় কীভাবে বিধিনিষেধ আরও কার্যকর করা যায়, সেটা নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশনা থাকবে প্রজ্ঞাপনে।

এর আগে রবিবার (৬ জুন) মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় বিধিনিষেধ। তবে, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে সীমান্তবর্তী কয়েকটি জেলায় পুরোপুরি বা আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার।

একপর্যায়ে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। এর পর ২৪ মে থেকে অনুমতি দেওয়া হয় গণপরিবহন চলাচলের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD