গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২০১ জনের করোনা পরীক্ষা করে ২৯ জন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। শনাক্তের হার ১৪.৪২ শতাংশ।
শুক্রবার (৯ জুলাই) সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, আরটিপিসিআর ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০.৪৮ শতাংশ। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১৬ শতাংশ। মোট গড় শনাক্তের হার ১৪.৪২ শতাংশ।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট ৪৪৩০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৬৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছে ১৮৩ জন।