সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ৩ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

বজ্রপাতের পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় এ বজ্রপাত ঘটে। খবর ইউএনবি’র।

মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রুমালী বেগম, মনাকষা ইউনিয়নের রানিনগর হঠাৎপাড়ার সাইদুর রহমানের ছেলে মামুন (৩৫) ও সদর সুন্দর ইউনিয়নের মরাপাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৬৭)।

স্বজনরা জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিলেন রুমালী বেগম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

মামুন বৃষ্টির সময় মাঠে ঘাস কাটতে গিয়ে মারা যান। আর বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাদেকুলের মৃত্যু হয়।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD