রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি তেহরানে খামেনির জানাজা আজ ইসরায়েলের গুপ্তহত্যার বিরুদ্ধে বিশ্বনেতাদের নীরবতায় ইরানের প্রেসিডেন্টের প্রশ্ন প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

চাকরি দেয়ার নামে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ছয়জনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

আটককৃতরা গাইবান্ধার দক্ষিণ ধানগড়া এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে আবজাল খান ও তার সহযোগী মানিকগঞ্জের শিবালয়ের আলমাস আলীর ছেলে আব্দুস সাত্তার।

আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে আটকের এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন।

সহকারী পুলিশ জানান, সোমবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় মূলহোতা আবজাল ও তার সহযোগী সাত্তারকে আটক করা হয়। ২০১৯ সালে ৯ জুন দায়ের হওয়া মামলার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে প্রতারকচক্রটির নানা কৌশলে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ছয়জনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে চক্রটি হাতিয়ে নেয় ৩৮ লাখ টাকা। আটক আবজাল নিজেকে সেনাবাহিনীর মেজরসহ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এই দুজনের বাইরে এর আগেও এই চক্রের চার সদস্য আটক হয়েছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD