শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাপে মধ্যবিত্তরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

আগে তো আট-নয় হাজার টাকাতেই মাস চালাতে পারতাম। এখন পনেরো হাজার টাকাতেও পারছি না। এক সয়াবিন তেলেই তো লিটারে বেড়েছে পঞ্চাশ টাকা। এক বছর আগেও চাল কিনেছি ৫০ টাকা করে এখন সেটি ৭০ টাকা চাচ্ছে।

বলছিলেন রাজধানীর উত্তর ভাষাণটেকের বাগানবাড়ি এলাকার বাসিন্দা মামুনুল হক। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি সাপোর্ট দেন। মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটামুটি চলেই যাচ্ছিল তার। কিন্তু করোনা মহামারিতে পড়েছেন মসিবতে। বাধ্য হয়ে ব্যাংক থেকে জমানো টাকাও তুলতে হয়েছে।

শুধু মামুনুল হক নন, চাল-তেলসহ নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মধ্যবিত্তরা। বিশেষ করে করোনাকালে যারা কাজ হারিয়েছেন, যাদের আয় কমে গেছে, তাদের জন্য বাজারের এই ঊর্ধ্বগতি মড়ার ওপর খাঁড়ার ঘা।

রাজধানীর ভাষাণটেক, মাটিকাটা ও মানিকদি বাজারে আজ শুক্রবার সকালে দেখা যায়, দীর্ঘ লকডাউন শেষে অফিস ও দোকানপাট খোলায় বাজারে মানুষের ভিড় বেড়েছে। তবে দাম কমেনি। চাল-তেলের পাশাপাশি সবজির দামও বেড়েছে।

বাজারে আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ টাকায়। মুগডাল ১৩০, অ্যাংকর ডাল ৫০ ও দেশি পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে শুকনা মরিচের দাম ছিল ২০০, এখন বেড়ে হয়েছে প্রতি কেজি ২৬০ টাকা। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১৪৫ টাকা। এ ছাড়া বেড়েছে জিরা, রসুন, চিনি, হলুদ, ইলিশ, ডিম, খাসি ও গরুর মাংসের দাম। তবে প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর গত এক বছরে মোটা ও সরু দুই ধরনের চালের দামই ১৫ শতাংশের মতো বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে ৪৮ শতাংশ। এ ছাড়া নিত্যপণ্যের মধ্যে রসুনের দাম ৬৬ শতাংশ, হলুদের দাম ৩১, চিনির দাম ১৮, মসুর ডালের দাম ১০ এবং আটার দাম ৭ শতাংশ বেড়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান গণমাধ্যমকে বলেছেন, করোনাকালে এমনিতেই মানুষের আয় কমেছে। তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষ আরও সমস্যায় পড়েছে। এতে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার ওপর বড় ধরনের চাপ পড়েছে।

বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা বলছে, বাংলাদেশে ১৬ কোটি মানুষের ৪ কোটি পরিবারের মধ্যে নিম্নবিত্ত ২০ ভাগ আর উচ্চবিত্ত ২০ ভাগ। মাঝের যে ৬০ ভাগ এরা নিম্ন, মধ্য ও উচ্চ মধ্যবিত্ত। এই সংখ্যা আড়াই কোটি পরিবার হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবী, মাল্টিন্যাশনাল ও বড় কোম্পানিতে কাজ করা কিছু মানুষ বাদে অন্যরা সবাই এখন চরম সংকটে আছেন।

সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে, করোনার আঘাতে অন্তত ১ কোটি ৬০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। আর বেসরকারি গবেষণা সংস্থা ব্র্যাক ও পিপিআরসি বলছে, আগে দেশে দরিদ্র ছিল ২০ শতাংশ। এখন হয়েছে ২৫ শতাংশ। আগামী দিনে এ হার আরও বাড়বে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD