বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চারঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

রাজশাহীর চারঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাহাবুর রহমানের ছেলে মাহিম (৭) এবং রাওথা এলাকার শফিকুল হকের ছেলে রাহুল (৫)। মাহিম রাওথা এলাকায় নানা বাড়িতে থাকত।

মৃত মাহিমের নানা জিয়াউর রহমান জানান, সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় নবীর উদ্দিনের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তজলুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD