বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

চার প্রতিষ্ঠানের কারসাজিতে অক্সিজেনের কৃত্রিম সংকট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে দেশে অক্সিজেন সরবরাহের চাহিদা বেড়ে গেছে। এই সুযোগে কৃত্রিম অক্সিজেনের সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের কারসাজিতে ইতোমধ্যে চট্টগ্রামে অক্সিজেনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে। অনুসন্ধানে দেখা যায়, অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করছে ঠিকই। কিন্তু সরবরাহকারী চার প্রতিষ্ঠানের কারসাজিতে এমন সংকট তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, হাসান ট্রেডার্স, জিলানী অক্সিজেন লিমিটেড এবং মেসার্স ব্রাদার্স। এর আগে এদের মধ্যে অক্সিজেন সিলিন্ডারে টেম্বারিংয়ের কারণে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে লাল তালিকাভুক্ত করেছিল ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) তৌহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানগুলো অক্সিজেন মজুদ করে রাখায় হঠাৎ করেই চট্টগ্রামে সংকট তৈরি হয়েছে। তারা মূলত সীতাকুন্ডের পাঁচটি প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সংগ্রহ করে। পরে সেগুলো মেডিকেল গ্রেডের অক্সিজেন হিসেবে চড়া দামে বিক্রি করে।

তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেনগুলোতে মেডিকেল গ্রেড অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিন্ডে বাংলাদেশের’ সিল বসিয়ে হাসপাতালসহ অন্যান্য জায়গায় তারা বিক্রি করে আসছিল। এখন অক্সিজেনের তীব্র চাহিদা থাকায় এটাকে তারা সুযোগ হিসেবে নিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। প্রতি সিলিন্ডার ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছিল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD