শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নাটোরের বড়াইগ্রামে চার বছর বয়সের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের একটি গ্রাম থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফাঁকা পেয়ে বৃদ্ধ আব্দুল মান্নান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি জোরে চিৎকার দিলে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় শিশুটির মা পপি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে ও অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD