বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চিকিৎসা শেষে ফের রিমান্ডে এসআই আকবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

সিলেটে রায়হান হত্যায় ৭ দিনের রিমান্ডে থাকা প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া শুক্রবার সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় তাকে নিয়ে যায় পিবিআই। বিষয়টি নিশ্চিত করেন ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।

তিনি বলেন, এসআই আকবর অসুস্থ হলে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পিবিআই। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়।

সাত দিনের রিমান্ড শেষে আগামী মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। ওই দিন আকবর আদালতে জবানবন্দি দিতে পারেন বলে পিবিআই সূত্র জানিয়েছে। গত ১০ নভেম্বর তাকে সাত দিনের রিমান্ডে নেয় পিবিআই।

মামলার তদন্ত সংস্থা পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান বলেন, আকবরকে নিয়মানুযায়ী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকবর যা তথ্য দিচ্ছেন, তা পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা হবে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার আলামতসহ সার্বিক বিষয়গুলো তদন্তে উঠে আসবে।

প্রসঙ্গত, ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেয়া হয় রায়হান আহমদকে। ফাঁড়িতে নির্যাতনে গুরুতর অসুস্থ হলে পরদিন সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD