বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চুয়াডাঙ্গায় সড়কে গেল দুই প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গার সড়কে ঝরলো আরও দুটি প্রাণ।

রোববার (৯ আগস্ট) পৃথক সড়ক দুর্ঘটনায় এ জেলায় আরও দুইজন নিহত হয়েছেন। সকালে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহাগ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত সোহাগ হোসেন (২৮)ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে।

অপরদিকে, দুপুরে চুয়াডাঙ্গার হাতিকাটায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহাজ উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের ঠিকানা পাওয়া যায়নি।  নিহত দুজনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর ও দর্শনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক দুটি বাস ও এর চালকদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় ৫ দিনমজুরসহ ৬ জন নিহত হন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD