বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :

চেন্নাই সুপার কিংসে কোভিড-পজিটিভ হওয়া সবাই নেগেটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

দুই ক্রিকেটারসহ মোট ১৩ সদস্যের করোনা পজিটিভ হবার খবর বেশ ভাবিয়ে তুলেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষকে। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবারের আসর স্থানান্তরিত হয় সংযুক্ত আরব আমিরাতে। তাতেও করোনার হাত থেকে মুক্তি পায়নি আইপিএল।

তবে স্বস্তির খবর, চেন্নাই সুপার কিংসে করোনা আক্রান্ত হওয়া সবাই করোনা নেগেটিভ হয়েছে। পজিটিভ হবার পর তাদের করোনা পরীক্ষা করা হয়। আগামী ৩ সেপ্টেম্বর আবারও তাদের করোনা পরীক্ষা করা হবে।

এনিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দ্বিতীয়বার পরীক্ষায় সবার করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন।
চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথ জানান, আমরা ৪ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করব। ৩ সেপ্টেম্বর আবারও করোনা পরীক্ষা হবে।

গত ২১ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। এরপর এক সপ্তাহ কোয়ারেন্টিনে থেকে যখনই অনুশীলনে নামবে দল, তখনই করোনার ধাক্কা। তাতে আবারও বন্ধ হয়ে যায় অনুশীলন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD