শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চেষ্টা করছি, সামনে আরও ভালো কিছু হবে- তাসকিনের প্রতিশ্রুতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন সেই ২০১৮ সালের ১০ মার্চ। সেটা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ। তারপর থেকে আর কোনো ফরমেটেই জাতীয় দলে সুযোগ হয়নি তাসকিন আহমেদের। ইনজুরির কারণে গেল বছরের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তবে ফিরে আসার লড়াইয়ে কোমর বেঁধেছেন তরুণ এই পেসার। ফিটনেসে কোনো ঘাটতি রাখছেন না।

করোনাকালে বাসার গ্যারেজ এবং নিজস্ব জিমে ফিটনেস চর্চা চালিয়ে গেছেন। বাড়তি ওজন ও মেদ ঝরিয়েছেন। বলে গতি বাড়ানোর কাজেও মনোযোগ দিচ্ছেন। শ্রীলঙ্কা সফরের ২৭ সদস্যের প্রাথমিক দলে তাসকিনের নাম আছে। বায়ো সিকিউর বাবলে ঘেরা দলের সঙ্গে এখন অনুশীলন করছেন প্রতিভাবান এই পেসার। লম্বা সময়ের পরে দলের সঙ্গে একজোট হয়ে অনুশীলনে অংশ নেওয়া প্রসঙ্গে তাসকিন ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার মিরপুরে প্রশিক্ষণ শেষে বলছিলেন- ‘সবাই একত্রিত হয়ে অনেকদিন পরে অনুশীলনে অংশ নিচ্ছি, খুবই ভালো লাগছে আমার। অনেকদিন পরে সবার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার, টিমবাসে আসা যাওয়া, হাই ইনটেন্সিভ প্রশিক্ষণে যোগ দেওয়ার এই সময়টা খুব উপভোগ করছি। পুরো একটা পরিবারের আবহে সময়টা কাটছে এখন।’

২০১৪ সালের জুনে জাতীয় দলের অভিষেকের পর তাসকিন এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে, ১৯টি টি-টোয়েন্টি এবং মাত্র ৫টি টেস্ট খেলেছেন। কোনো ফরমেটের ক্রিকেটেই এখন পর্যন্ত নিজেকে স্থায়ী করার অধিকার জমাতে পারেনি তিনি। তরুণ এই পেসার ক্যারিয়ারের লম্বা সময় জুড়ে ইনজুরিতেই কাটিয়েছেন। তার ফিটনেস নিয়ে এন্তার অভিযোগ ছিল। তবে তাসকিন এখন বুঝতে পেরেছেন, আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে ঠিকে থাকতে হলে পারফেক্ট ফিটনেসের কোনো বিকল্প নেই। মঙ্গলবারও সেটাই জানালেন- ‘আগের চেয়ে ফিটনেস লেভেলও আমার বেশ উন্নতি হয়েছে। তবে ফিটনেস হলো এমন বিষয় এটার ভালোর কোনো শেষ নেই। বিশ্বমানের বোলিংয়ের পর্যায়ে নিজেকে তুলে আনতে হলে ফিটনেস এবং পারফরমেন্স সহ অন্যান্য সব বিষয়ে আমাকে আরও বেশি ধারাবাহিক হতে হবে। আরও বেশি পরিশ্রম করতে হবে। চেষ্টা করছি, সামনে আরও ভালো কিছু হবে। প্রাকটিসে এখন মাশাল্লাহ্ ভালো রিদম পাচ্ছি। আত্মবিশ্বাসও বাড়ছে। বলের পেস এবং সিম পজিশন এসব বিষয়ে নিয়ে কোচের সঙ্গে কাজ করছি। কোথাও সমস্যা হলে সেটার সমাধান খুঁজছি। আগের চেয়ে অনেক কিছুতেই উন্নতি হয়েছে। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি সামনের সময়ে আমার পেস এবং নিখুঁত নিশানায় বল রাখার বিষয়টায় আরও দক্ষতা অর্জন করবো।’

মিরপুরে কাল সেন্টার উইকেটে বোলারদের অন্যরকম একটা দিন গেছে। বোলিং নয়, এদিন তাদের ব্যাটিংয়ের পরীক্ষায় নামতে হয়েছে। অনুশীলনের সেই সময়টাও বেশ ভালোই উপভোগ করেছেন তাসকিন- ‘আজকে বোলারদের ব্যাটিং সেশন ছিল। ব্যাটিংটাও বেশ ভালোই উপভোগ করেছি। যদিও ব্যাটিং নেটে বোলাররা আমাদের বেশ কঠিন সময় দিয়েছে। তবে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নেওয়াও আমাদের শিখতে হবে। টেলএন্ড থেকে উপরের দিকের ব্যাটসম্যানদের সহযোগিতা করতে হলে শেষের ব্যাটিংয়ের এই চ্যালেঞ্জ আমাদের জিততেই হবে। চেষ্টা করছি, সেই সঙ্গে আশায় আছি সামনের দিনে ম্যাচগুলোতে আমাদের টেলএন্ডার ব্যাটসম্যানরাও ভালো পারফরমেন্স করবে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD