শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা-ব্রাজিল কত পাবে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি বনাম নেইমারের দেশ নামছে ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে।

১৯১৬ সালে প্রথমবার টুর্নামেন্ট শুরু হওয়ার পর রোববার শেষ হতে যাচ্ছে কোপার ৪৭তম আসর।

কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হলে জয়ী দল কত টাকা পাবে তা আনুষ্ঠানিক জানায়নি আয়োজক কনমেবল। তবে স্পোর্টসফোল্ডে সম্ভাব্য পুরস্কার অর্থ কত তা জানানো হয়েছে।
আগামীকাল ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার।

তৃতীয় স্থান দখলকারী দল পাবে ৩ মিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে থাকা দল পাবে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার।

কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলোকে দেওয়া হবে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার করে। কোপার গ্রুপপর্বে খেলা দলগুলো পাবে ১ মিলিয়ন ডলার করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD