শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ওপর হামলা, হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি কেন্দ্রে অবরুদ্ধ ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পরে তাকে বিজিবি উদ্ধার করে। এ সময় তাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকরা।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার হাতের আঙুল কেটে যায়।

এতে তিনটি সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল। গোলাম রাব্বানীকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোলাম রাব্বানীর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে। প্রায় এক সপ্তাহ যাবৎ সেখানে তাঁর মামা চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD