মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ছিনতাই হওয়া ১৮ টন সয়াবিন উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

চাঁদপুর থেকে ছিনতাই হওয়া ১৮ টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। গতকাল শুক্রবার (৩ জুন) ছিনতাই হওয়া সয়াবিন নোয়াখালী মাইজদী এলাকা থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছেন, বরিশাল জেলার মুলাদি থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকে লোড করে লক্ষ্মীপুর বিসিকে পাঠানো হয়। ট্রাকচালক ও হেলপার সেই মাল বিসিকে না নিয়ে মাইজদীর এক ব্যবসায়ীর কাছে চার লাখ টাকায় বিক্রি করেন। মাল বিক্রির টাকা নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ৩ জনকে আটক করে পুলিশকে খবর দেয়।

চাঁদপুর থেকে ছিনতাই হওয়া মালের সন্ধান পাওয়ার পরই মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া মাল উদ্ধারসহ ৩ জনকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে।

চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ জানিয়েছেন, এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD