সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বোচ্চ, লিটারে বৃদ্ধি ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

ছুটিতে বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন ডিবিপ্রধান হারুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

পুলিশ এবং সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছেড়ে পালানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওকে ‘গুজব’ বলে আখ্যা দিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গুজব ছড়িয়ে পুলিশের মনোবল ভাঙার সুযোগ নেই। শুধু আমাকে নিয়েই নয়, কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছেন। তারা বলছেন, সরকারি কর্মকর্তা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না। এটি সম্পূর্ণ গুজব।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি রোববার দুপুরে এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, একজন সরকারি কর্মকর্তাকে বিদেশ যাওয়ার ছুটি পেতে অনেকদিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছেন তারা ভিউ বাড়ানোর জন্য করছেন।

হারুন আরও বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করেন, এ ধরনের ভিডিও বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবেন তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করেন। এগুলো করে পুলিশের মনোবল ভাঙার কোনো কারণ দেখি না।

সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবিপ্রধান হারুন। ছুটি মঞ্জুরের আদেশে বলা হয়, ৩ জুন অথবা ছুটি ভোগের দিন থেকে এ ১৩ দিন কার্যকর হবে।

আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ‘তিনি আর দেশে ফিরবেন না’ বলে গুজব ওঠে। এ নিয়ে ভিডিও প্রকাশও করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD