মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ছুরিকাঘাতে ভাইকে খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিশারথপুর গ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার চাচাত ভাই মতি মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ আগস্ট) রাতে ওই গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বিশারথপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫)।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, কামালের সঙ্গে চাচাত ভাই মতির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে রোববার সন্ধ্যার পর বাড়ির কাছে কামালকে ছুরিকাঘাতে আহত হয়ে পরে থাকতে দেখেন স্থানীয়রা।

তিনি আরও জানান, এ খবর পেয়ে পরিবারের লোকজন কামালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে মতি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD