শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছেলেদের দলের কোচ হলেন সারাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠের কীর্তিতে সারাহ টেইলরের নাম বেশ আগেই লেখা হয়ে গেছে ইতিহাসে। মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা কিপার-ব্যাটারদের একজন বলে কথা! এবার নারী ক্রিকেটের সীমানা ছাড়িয়ে তিনি ইতিহাস গড়তে যাচ্ছেন ভিন্ন এক ভূমিকায়। সাসেক্সের ছেলেদের দলের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

ইংল্যান্ডের পত্রিকা ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে ছেলেদের মূল দলে এই প্রথম বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করবেন কোনো মেয়ে। সহকারী কোচ হিসেবে টেইলর কাজ করবেন মূলত কিপিং নিয়ে। সবসময়ের সেরা কিপারদের ছোট্ট তালিকায়ও রাখা হয় তাকে। পাশাপাশি প্রয়োজনে দেখভাল করবেন ব্যাটিংও। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৬ হাজার রান আছে তার।

টেইলরের বয়স মোটে ৩১, সব ঠিক থাকলে এখনও খেলা চালিয়ে যাওয়ার কথা ছিল। উইকেটের সামনে-পেছনে পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। কিন্তু দীর্ঘদিন মানসিক অবসাদের সঙ্গে লড়াই করে ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি বিদায় জানান ক্রিকেটকে।
এরপর একটি স্কুল দলের কোচ হিসেবে কাজ করছিলেন টেইলর। গত মাসেই একটি সাক্ষাৎকারে জানান, ক্রিকেটে ফেরার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তিনি ফিরলেন বটে, তবে নতুন চমক নিয়ে। সাসেক্সের প্রধান কোচ জেমস কার্টলি বললেন, তার দলে অনেক কিছুই যোগ করতে পারেন টেইলর।
সারাহর দেওয়ার আছে অনেক কিছু, শুধু আমাদের ক্রিকেটারদের জন্যই নয়, দলের আবহের জন্যও। উইকেটকিপিংয়ে সে দারুণ দক্ষ, কিন্তু ব্যক্তি হিসেবেও দলে যোগ করবে অনেক কিছু ।

প্রেক্ষাপটে ভিন্ন মাত্রা যোগ করবে সে, কোচ হিসেবে নতুন ভাবনার খোরাক জোগাবে এবং যোগাযোগের ক্ষেত্রে সে অসাধারণ। টেইলর নিজেও আগ্রহভরে তাকিয়ে আছেন ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের দিকে। সাসেক্সে দারুণ প্রতিভাবান একদল কিপার আছে আমাদের এবং তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।

তাদের সেরাটা বের করে আনতে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা আমি ভাগাভাগি করে নিতে চাই। সবকিছু সহজ রাখা ও মৌলিকত্বকে নিখুঁত করে তোলায় বিশ্বাসী আমি, যাতে ছেলেরা গøাভস হাতে উপভোগ করতে পারে এবং নিজেদের মেলে ধরতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD