সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ছোট ভাইকে গলা কেটে হত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলায় পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে এক আইনজীবী তার ছোট ভাইকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ইলিয়াস বিশ্বাস তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ইলিয়াস ও মিলন একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।

পুলিশ জানায়, আইনজীবী ইলিয়াস বিশ্বাস ও তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনের মধ্যে পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত ৯টার দিকে তাদের বিরোধ মীমাংসার চেষ্টা করেন স্থানীয় ও পরিবারের লোকজন, তবে সমাধান হয়নি।

বুধবার সকাল ৮টার দিকে অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মিলনের মৃতদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএক আলমগীর জাহান জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD