বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা ঈদে দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর না বুঝে চামড়া কেনাবেঁচা নয়, মৌসুমী ব্যবসায়ীদের সতর্কতা সংশ্লিষ্টদের জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ছয় সপ্তাহে মোট চারবার করোনায় আক্রান্ত হলেন দিবালা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

 

এই নিয়ে ছয় সপ্তাহে মোট চারবার করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা।

ড্যানিয়েল রুগানি ও ব্লাইস মাতুইদির পর জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা।

গেল ২১ মার্চ বান্ধবী ওরিয়ানা সাবাতিনিসহ আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন নিজেই।

তিনি বলেন, ‘সবাইকে জানাতে চাই আমার এবং ওরিয়ানার কোভিড-নাইনটিন টেস্ট পজিটিভ এসেছে। আমরা সৌভাগ্যবান এখনও ভালো আছি। ধন্যবাদ যারা আমাদের খোঁজ নিয়েছেন।’

এরপর সুস্থ হয়ে যান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে ধাপে ধাপে চারবার টেস্ট করালে প্রতিবারই ফলাফল পজিটিভ এসেছে।নতুন করে আক্রান্ত হলেও বর্তমানে তিনি অবশ্য শঙ্কা মুক্ত রয়েছেন এমনটাই জানাচ্ছে ফুটবল বিষয়ক গণমাধ্যমগুলো।

এদিকে ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে লকডাউন শিথিলের আদেশ দিয়েছেন। ৪ মে থেকে সিরি আ’র দলগুলো অনুশীলনে ফিরবে। জুনের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে খেলা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD