শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

বিষয়টি অভিনেত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

১৯৪৭ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী মাত্র চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন । ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD