শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জমে উঠেছে ব্যালন ডিঅর জয়ের লড়াই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এর লড়াই থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা ও জুভেন্টাস। যে কারণে এ দুটি দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ব্যালন ডিঅর জয়ের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। আর সেই সুযোগে অন্যান্য প্রার্থীদের দরজা উন্মুক্ত হয়ে গেছে। ২০২০ সাল থেকে মূলত এই পুরস্কার অর্জনের ক্ষেত্রে রোনালদো-মেসি যুগের অবসান ঘটতে শুরু করে।

গত মৌসুমে করোনা মহামারির কারণে এই পুরস্কার দেওয়া না হলেও এ তালিকায় সুস্পষ্ট ফেবারিট হিসেবে এগিয়ে ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর থেকে বার্সা ও জুভেন্তাসের বিদায়ে এবারও শতাব্দীর সেরা দুই খেলোয়াড়ের এই পুরস্কার পাবার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

যদিও বার্সেলোনা এখনও লিগ শিরোপা ও কোপা ডেল রের শিরোপা জয়ের লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জুভেন্টাস সিরি-এ শিরোপা লড়াইয়ে শীর্ষ দুই ক্লাব ইন্টার ও এসিমিলানের থেকে পিছিয়ে রয়েছে। তবে কোপা ইতালিয়ান ফাইনাল নিশ্চিত করেছে তুরিনের জায়ান্টরা। এ বছর ব্যালন ডিঅর জয়ের ইতিহাসে আরো একটি মাইলফলক যোগ হতে পারে।

ধারণা করা হচ্ছে আর্জেন্টাইন ও পর্তুগিজ দুই তারকা তাদের ক্যারিয়ারের শেষ ব্যালন ডিঅর এর মধ্যেই জয় করে ফেলেছেন। বাজিকরদের মতে এবারের এই তালিকায় বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সর্বাগ্রে এগিয়ে রয়েছেন পিএসজির তারকা কিলিয়ান এমবাপে। এর  মধ্যেই এই ফরাসি তরুণ নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এর লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দ্বিতীয় স্থানে রয়েছেন লিওয়ানদোস্কি।

কিছুটা হলেও তিনি এমবাপের থেকে পিছিয়ে রয়েছেন। গত মৌসুমে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ছিনিয়ে নেওয়া এই পোলিশ তারকা এবারও নিজেকে প্রতিটি ম্যাচেই সমানতালে প্রমাণ করে চলেছেন। নতুন প্রজন্মের আরেক প্রতিনিধি আর্লিং ব্রট হালান্ডের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত তার কারণেই বরুশিয়া ডর্টমুন্ড এখনো প্রতিযোগিতায় টিকে রয়েছে।

বিশ্বের সেরা এই পুরস্কারের জন্য নেইমার দীর্ঘদিন ধরেই অপেক্ষায় আছে। কিন্তু ২০২১ সালে ইনজুরির কারণে এর মধ্যেই তিনি এই তালিকা থেকে বেশ খানিকটা দূরে সরে গেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদকে লা লিগার শিরোপা উপহার দিতে পারলে লুইস সুয়ারেজও নিজেকে ব্যালন ডিঅর জয়ের জন্য একজন শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আরো রয়েছেন কেভিন ডি ব্রæইনা, ব্রæনো ফার্নান্দেজ ও হ্যারি কেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD