শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

জয়কে ভর্তি করতে সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব-অপু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও বিচ্ছেদের কথা মোটামুটি সবার জানা। নতুন খবর হলো অপু-শাকিব জুটির একমাত্র ছেলে আব্রাম খান জয়ের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছেন তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

সিঙ্গাপুরের স্কুলে ভর্তির বিষয়ে শাকিবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু। অপুর ভাষ্য, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো, জানা নেই। আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

এর আগে গত বছর এক সাক্ষাৎকারে ঢালিউড কুইন অপু জানিয়েছিলেন, খুব শিগগিরই ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।

বলে রাখা ভালো রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পড়ছিল শাকিব-অপুর একমাত্র ছেলে। তবে অল্পকিছু দিনের মধ্যে সেই স্কুলে পড়া বন্ধ হয় অপুর ছেলের। এর কারণ, ওই একই স্কুলে ভর্তি হয়েছিল শাকিব-বুবলীর ছেলে বীর। পারিবারিক টানাপোড়েনের কারণেই ওই স্কুলে পড়া বন্ধ করেন জয়ের মা অপু।

চলতি বছরের এপ্রিল মাসে অপু তাঁর ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয় এটি নিছক ঘোরাঘুরি নয়। অবশেষে জল্পনা সত্য হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD