বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ২০মিনিটের দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর স্টেশন ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটির ইঞ্জিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে মাইজপাড়া এলাকায় বিকল হয়। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে যাত্রাবিরতি করছে। এতে তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

তিনি আরো জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়া মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া ট্রেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে এনে জয়দেবপুর-ময়মনসিংহ ট্রেন লাইন চালু করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD