রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি ঠাকুরগাঁও যাচ্ছেন আজ, শহরজুড়ে উৎসবের আমেজ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল ৩০ জুন পর্যন্ত দেওয়া যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

কোনো রকম বিলম্ব মাসুল বা জরিমানা ছাড়া ৩০ জুনের মধ্যে বিদ্যুতের বিল জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিল যাঁদের বেশি এসেছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেকের বিল সমন্বয় করা হবে। কাউকে বাড়তি বিল দিতে হবে না।

দীর্ঘ ছুটি ও ঈদের পর এই প্রথম সচিবালয়ে অফিস করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল জুনের মধ্যে পরিশোধ করলে বিলম্ব মাসুল দিতে হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানেও আসছে। কারও কোনো বাড়তি বিল করা হলে তা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। তিনি বলেন, এই সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। আমরা ৩০ জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, কোভিড–১৯ সংক্রমণের কারণে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই তিন মাসের বিল নেওয়া বন্ধ রাখে সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD