বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি: জামায়াত আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনও যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। শিক্ষা ব্যবস্থায় ভালো ক্যারিক্যুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতাবিরোধী, রগকাটা ট্যাগ বা ক্রসফায়ার, আয়নাঘর দিয়ে ছাত্রশিবিরকে থামানো যাবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD