সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

  জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেশের অর্জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

সম্প্রতি জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। দেশব্যাপী ই-মিউটেশন উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে মন্ত্রণালয়ের এ অর্জনকে দেশের অর্জন হিসেবে দেখছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড লাভ করা সম্ভব হয়েছে।

‘ই-মিউটেশন’ কার্যক্রমের জন্য ‘স্বচ্ছ ও জবাবদিহি সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছে ভূমি মন্ত্রণালয়। আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড লাভ করায় মন্ত্রলায়ের সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী একই সঙ্গে এরই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

অ্যাওয়ার্ড লাভের প্রেক্ষাপট সম্পর্কে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় সকল ভূমি সেবা ডিজিটাল সেবায় রূপান্তরের কার্যক্রম হাতে নিয়েছে। আমার নেতৃত্বে এবং ভূমিসচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের সার্বিক সহায়তায় ভূমি সংস্কার বোর্ডের মাধ্যমে ই-নামজারি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমার উদ্যোগে গত বছরের ১ জুলাই হতে সারাদেশে একযোগে শতভাগ ই-নামজারি বাস্তবায়ন শুরু হয় (তিনটি পার্বত্য জেলা বাদে), বর্তমানে ৪৮৫ টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং ৩৬১৭টি ইউনিয়ন ভূমি অফিস ই-নামজারি বাস্তবায়ন হচ্ছে, ২০১৯-২০ সালের মে মাস পর্যন্ত ১৫ লাখ ৫৮ হাজার ৭৭০টি আবেদন পাওয়া যায় এবং ১৪ লাখ ৭২ হাজার ৫৮৮টি আবেদন অনলাইনে নিষ্পত্তি হয়েছে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২০ হতে ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, প্রচলিত বিধান অনুযায়ী জনগণকে ভূমি অফিসে গিয়ে মিউটেশন করতে হতো। এতে জনগণের সময়, অর্থ ও যাতায়াতে অনেক ব্যয় হতো। বর্তমানে এই সেবা ৪৫ কার্যদবসের পরিবর্তে সর্বোচ্চ ২৮ দিনেই ঘরে বসেই ই-নামজারি করতে পারছে। ভূমি মন্ত্রণালয়ের স্লোগান ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ এর ধারাবাহিকতায় জনগণ তাদের দোরগোড়ায় কম সময়ে, কম অর্থ খরছে এবং কম যাতায়াত করেই তাদের সন্তুষ্টি সহকারে তাঁরা সেবা পাচ্ছেন।

মন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় ২০০৯ সাল হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রণালয়ের সকল কার্যক্রম অটোমেশন করা হচ্ছে। ই-মিউটেশন তারই একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম।

জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তিতে ভুমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ড, আইসিটি বিভাগ, এটুআই, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে এরই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানা ভূমিমন্ত্রী।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD