শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচবেন জায়েদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

আগামী ১৪ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এর আসর বসবে। এতে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মঞ্চে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান। এসব তথ্য নিশ্চিত করেছেন জায়েদ খান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে জায়েদ খানকে দুটি গানে নাচতে দেখা যাবে। ‘ওরা ১১ জন’খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু (বীর মুক্তিযোদ্ধা) এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য এবার আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। খসরুর অভিনীত কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার বিখ্যাত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান দুটিতে পারফর্ম করবেন জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি, এটা আমার সৌভাগ্য। যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD