জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। রাজস্ব খাতের একটি পদে মোট তিনজনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সাব-টেকনিক্যাল অফিসার, পদসংখ্যা: ৩
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৭ আগস্ট।
বয়স : প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://103.113.200.30/career/ এই ঠিকানা থেকে।
আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর, ২০২১
বেতন ও সুযোগ-সুবিধা : বেতন স্কেল ১৬,০০০-৩৬,৬৪০ টাকা। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।