শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জাপানে আটকা প্রভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জাপান সোমবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে । সে দেশের আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখ্‌টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা দিকে প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটকা প্রভাস। খবর আনন্দবাজার অনলাইনের।

সোমবার রাতে ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। বেশির ভাগ ক্ষেত্রে কম্পনের ফলে ভারি বস্তু চাপা পড়ে জখম হন তারা। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েক জন জখম হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসমেত একটি গর্তে পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে অভিনেতার জাপান ভ্রমণ। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের তরফ থেকে উৎকণ্ঠা। যদিও সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, সেখানেই পরিচালক মারুতি জানিয়েছেন, ডার্লিংয়ের সঙ্গে কথা হল। ও সম্পূর্ণ নিরাপদে রয়েছে। আর সবথেকে বড় কথা প্রভাস এখন টোকিওতে নেই।

এক্স হ্যান্ডেলেও দক্ষিণী তারকা নিজের অনুরাগীদের আশ্বস্ত করেছেন প্রভাসের আসন্ন ছবি ‘রাজা সাহেব’ পরিচালক। সোমবারের ভয়াবহতার পর আপাতত শান্ত জাপান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD