শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাপান থেকে আগামী সপ্তাহে ২৫ লাখ টিকা আসতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

সপ্তাহ খানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন।

বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসবে এই টিকা।

তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই ২৫ লাখ ডোজ টিকা সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসবে।

এর আগে শনিবার (৩ জুলাই) দেশে চীনের সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকা আর শুক্রবার (২ জুলাই) রাতে পৌঁছায় একই সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা।

এদিকে কোভ্যাক্সের আওতায় শুক্রবার (২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার ১২ লাখ এবং শনিবার (৩ জুলাই) বাকি ১৩ লাখ ডোজ টিকা দেশে আসে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি মাসে চীন থেকে সিনোফার্মে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। এভাবে তিনমাসে মোট দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD