শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জামায়াত আমিরের জন্য সারজিসের মোনাজাত ভাইরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি। পড়ে যাওয়ার পর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য দেওয়া শুরু করেন।

এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান এবং পরে বসেই বক্তব্য দিতে থাকেন।

তবে আমির যখন প্রথমবার পড়ে যান তখন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্জলের মুখ্য সংগঠক সারজিস আলম হতভম্ব ও চিন্তিত হয়ে পড়েন এবং হাত তুলে মোনাজাত ধরেন।

এ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সারজিসের এ কাজটিকে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বক্তৃতা দেওয়া অবস্থায় জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে তুলেন এবং উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন।

এসময় পেছন থেকে সারজিস আলমও জামায়াত আমিরের দিকে এগিয়ে আসতে থাকেন এবং যখন দেখলেন সেখানে নেতাকর্মীদের ভিড় জমে গেছে তখন ভিড়ে প্রবেশ না করে তিনি পেছনের দিকে একপাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত ধরে অসুস্থ আমিরের সুস্থতার জন্য দোয়া করতে থাকেন।

একটু পর জামায়াত আমির আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলে সারজিস তার মোনাজাত শেষ করেন। এসময় সারজিসের পাশে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ কাজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সারজিস আলম। তার মোনাজাত সংবলিত ভিডিওটি ফেসবুকে পোস্ট করে আবু সালেহ মুসা নামে একজন লেখেন, ‘জামায়াতের আমির যখন পরে গেলেন তখন সারজিসও দৌড়ে কিছুটা সামনে আসেন।

পরে একদম কাছাকাছি না আসতে পারায় পিছনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে ছিলেন। ছোট ছোট বিষয়গুলোও হয়ত রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয়।’

চৌধুরী খোরশেদ আলম রনি ফেসবুকে লেখেন, ‘ছোট ছোট বিষয়গুলোও হয়ত রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সহনশীল রাজনীতির সৌন্দর্য এখানেই।

মতবিরোধ থাকবে, তবে সবার আগে থাকবে উদারতা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।’

এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার পর সারজিস আলম তার জন্য দোয়া চেয়ে নিজ ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টও দেন।

পোস্টে সারজিস লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’

তার পোস্টে এবি জুবাইর নামে একজন মন্তব্য করে লেখেন, ‘জামায়াতের আমীরের আশু সুস্থতা কামনা করছি। জীবনের শেষভাগে এসেও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মানুষটা। তার অসুস্থতা নিয়েও যারা মকারি করছেন তাদের মানসিক সুস্থতা কামনা করছি।

সত্যি বলতে কিছু বোকাচন্দ্ররে দেখলেই মনে হয় আল্লাহ এরে পাঠাইছেই মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য। জামায়াতের আমীরের বয়স বর্তমানে ৬৬ প্লাস।

এরকম বয়োজ্যেষ্ঠ এই মানুষটার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া নিয়েও একটা গ্রুপ ট্রোল করছে! মকারি করছে!’

মো. জহির রায়হান রিপন নামের একজন মন্তব্য করেন, ‘সুস্থতা ,অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে,,,যারা ট্রল করছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।। সুস্থতা কামনা করছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD