শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জামালকে পেতে কলকাতা মোহামেডানকে বাফুফের চিঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : নেপালে অনুষ্ঠিতব্য তিনজাতি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। সেই ২৪ সদস্যের দলে রয়েছেন কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলা জামাল ভুঁইয়াও। এরপরই নেপালের তিনজাতি টুর্নামেন্টে জামাল ভুঁইয়াকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তুমুল শঙ্কা দেখা দিয়েছে। জামালকে পেতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজে জানিয়েছেন এ তথ্য।
বাফুফে সভাপতি বলেন, নিয়ম আছে ফিফা উইন্ডোতে ন্যাশনাল টিম কল করলে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা আমাদের খেলোয়াড়কে চেয়ে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছি। দেখি তারা কী বলে! জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন বিষয়।
বাফুফে সেক্রেটারি আবু নাইম সোহাগ জানিয়েছেন, বাফুফের চিঠির জবাব এখনও দেয়নি কলকাতা মোহামেডান। তারা চিঠির জবাবের অপেক্ষায় রয়েছেন। টুর্নামেন্ট চলাকালে আই লিগে কলকাতা মোহামেডানের ২টি ম্যাচ পড়তে পারে। এই দুই ম্যাচের জন্যই মূলত:তাকে ছাড়তে হবে কলকাতা মোহামেডানকে।
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ। শেষ হবে ২৯ মার্চ। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ১৩ মার্চ থেকে। জামাল ভুঁইয়াকে কবে পাওয়া যাবে, সেটার ওপর নির্ভর করবে তার দলে যোগ দেয়াটা। বাফুফে জানিয়েছে, জামালকে ছাড়লে তার সঙ্গে যোগাযোগ করে ঠিক করা হবে, সে ঢাকায় আসবে নাকি কলকাতা থেকে নেপালে গিয়ে দলের সঙ্গে যোগ দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD