শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জামিন পেলেন গায়ক নোবেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত মঙ্গলবার (২৪ জুন) এ জামিন মঞ্জুর করেন। এর আগে নোবেলের বিরুদ্ধে ইডেন কলেজের এক ছাত্রী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী তরুণীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। মামলার পর গত ২০ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের সময় উভয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাক্ষীরা—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া। জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।

মঙ্গলবার জামিন শুনানিতে আদালতে জানানো হয়, দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং বাদীর আর কোনো অভিযোগ নেই।

বিচারক বাদীর কাছে সরাসরি জিজ্ঞেস করলে তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে নোবেলের জামিন মঞ্জুর করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD