শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসের স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুমি রহমান। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২ ডিসেম্বর পর্যন্ত তাকে অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন।

গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD