শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জার্মানিতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান সরকার আবারও লকডাউনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলাচলে কঠোরতা আরোপ করা হয়েছে সেখানে।

দেশটির চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল বার্লিনে ১৬ আঞ্চলিক নেতার সাথে আলাপের পর সাংবাদিকদের বলেন, “আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে”। মঙ্গলবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এ সময়, আঙ্গেলা ম্যার্কেল সবাইকে সতর্ক করে বলেন, ইতিমধ্যে দেশের সব হাসপাতালে রোগীদের উপচেপরা ভিড় আছে বিশেষ করে ইনটেনসিভ কেয়ারগুলো খালি নেই।

নতুন কড়াকড়ি মধ্যে বলা হয়েছে- জার্মানির সব ধরণের দোকানপাট, রেস্তোরা, স্কুল এবং নার্সারিগুলো আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

যেসব শহর ও জেলায় গত এক সপ্তাহে নতুন করে ১ লাখের বিপরীতে ২০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছে সেসব এলাকায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার পর্যন্ত চলাচলের সীমাবেঁধে দেওয়া হয়েছে বলে আঙ্গেলা ম্যার্কেল ঘোষণা দেন।

উচ্চ মাত্রার করোনা সংক্রমণের দেশ থেকে জার্মানিতে প্রবেশ করলে ভ্রমণকারীদের দুইবার করোনা পরীক্ষা করাতে হবে এবং করোনা নেগেটিভ রিপোর্ট এলেও কমপক্ষে পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD