শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জালাল আহমেদ চৌধুরী আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল নিশ্চিত করেছেন জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি।

শ্বাসকষ্ট নিয়ে চলতি মাসের ১ তারিখ রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথম দফা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

এরপর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় স্বাস্থ্যের অবনতি ঘটলে। গত শুক্রবার থেকে ভেন্টিলেশনে রাখা হয়। বেড়ে যায় ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা। শেষ পর্যন্ত চলেই গেলেন না ফেরার দেশে।

সাবেক এই ক্রিকেটার ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশক পর্যন্ত খেলেছিলেন ঢাকা ক্রিকেট লিগে। এরপর ক্রিকেটকে বিদায় বলে শুরু করেন কোচিং।

কোচিং ক্যারিয়ারে মোহামেডান, ধানমন্ডি, কলাবাগানসহ ঢাকার বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের কোচ ছিলেন জালাল আহমেদ চৌধুরী। তিনি শুধু ক্রিকেটার কিংবা কোচই ছিলেন না, ছিলেন প্রশিক্ষক, আম্পায়ার, সাংবাদিক ও ক্রীড়া লেখক।

তার হাত ধরেই উঠে এসেছেন অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, গোলাম ফারুক সুরু, জি এম নওশের প্রিন্স, তুষার ইমরানদের মতো তারকা ক্রিকেটাররা।

গত তিন বছর আগেও কলাবাগানের কোচ ছিলেন তিনি। কোচ ছিলেন আশরাফুল, মাশরাফী বিন মোর্ত্তজাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD