রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

জি এম কাদেরের করোনা মুক্তির জন্য শ্যামপুরে দোয়া ও প্রার্থনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা সভা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা রাজধানীর শ্যামপুরে রাজউক জামে মসজিদে এই দোয়ার আয়োজন করেন ঢাকা-৪ আসনের সাংসদ ও জাতীয় পার্টির কো: চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে আবু হোসেন বাবলা বলেন, করোনার শুরু থেকে করোনার ভয়কে জয়কে দেশের সাধারণ মানুষের সেবায় নিয়েজিত ছিলেন আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দল ও দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি এখন করেনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। আমরা সবাই মহান আল্লাহ কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত করোনা মুক্ত হয়ে আবারো দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন। এই সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা সহ শ্যামপুর -কদমতলী থানা জাপার কয়েক নেতাকর্মী ও সাধারণ মুসল্লীরা দোয়ায় অংশ নেন।

এর আগে সকালে জুরাইনের রাম লক্ষন জিউ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে। জাতীয় হিন্দু মহাজোটের ঢাকা মহানগরের সভাপতি সমির কুমার দাশের পরিচালানায় প্রার্থনা সভায় মন্দির কমিটির নেতারা সহ শ্যামপুর কদমতলী হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট ও পুজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD