শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জীবনসঙ্গী খুঁজছি: বাঁধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

দেশের অভিনয়শিল্পীদের মধ্যে যারা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে।

এরপর নিজের কাজগুলো দিয়ে দর্শকের মস্তিষ্কে নাড়া দিয়েছেন তিনি। তবে পেশাগত জীবনে প্রশংসা ও সম্মান পেলেও বুক্তিগত জীবনে এখনও খুঁজে পাননি জীবন সঙ্গী। তবে খুঁজছেন। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাঁধন।

তিনি বলেন, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনো না।’

বাঁধন আরও বলেন, ‘আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনো দিনই কিছু বলেন না। তাঁরা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’

বর্তমানে বাঁধন ব্যস্ত ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন সানী সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD