শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

জুটি বাঁধলেন মাহফুজ ও বুবলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ। তাও নাটকে নয়, সিনেমায়। অভিনয়ে ফিরেই জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। এ দুই তারকা গতকাল থেকে শুরু করেছেন নতুন একটি সিনেমার শুটিং। নাম ‘প্রহেলিকা’। এটি পরিচালনা করছেন চয়নিকা। সিলেটে চলছে এ সিনেমার প্রথম লটের শুটিং। এতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘অনেকদিন পর অভিনয়ে ফিরলাম।

প্রস্তুতিও নিয়েছি দীর্ঘদিন ধরে। টানা দুই সপ্তাহ সিলেটে এ সিনেমার শুটিং করব। আশা করছি দর্শক আগের মতোই গ্রহণ করবেন।’ বুবলী বলেন, ‘মাহফুজ ভাইয়ের অভিনয় অনেক দেখেছি। এবার তার সঙ্গে কাজ করছি। ভালোলাগাটা অন্যরকম। এ সিনেমার গল্প দারুণ। আশা করছি আমাদের পরিশ্রম সার্থক হবে।’ মাহফুজ সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিনখানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন।

আর তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। নাটকেই অভিনয় করতেন তিনি। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর ‘দুই দুয়ারী’, ‘জয়যাত্রা’, ‘মেঘের পরে মেঘ’, ‘লাল সবুজ’ নামে সিনেমায় অভিনয় করেন। অন্যদিকে শাকিব খানের নায়িকা হিসাবে সিনেমায় অভিষেক হওয়া বুবলী বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে জানা যায় তিনি শাকিব খানকে প্রায় দুবছর আগে বিয়ে করেছেন। তাদের ঘরে শেহজাদ খান বীর নামে একটি পুত্র সন্তানও রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD