শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুতার মধ্যে পাওয়া গেল ১৩ স্বর্ণের বার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে সাড়ে চার কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল ও রাজবাড়ি সদর উপজেলার হোগলাডাংগী গ্রামের আব্দুল গণি মিজির ছেলে হোসেন মিজি।

আজ রোববার (২১ মার্চ) আটককৃত স্বর্ণের বারসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ আদালতে হাজির করা হবে বলে জানান লে. কর্নেল সেলিম রেজা।

যশোর ৪৯ বিজিবির অধিনয়াক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে সোনা চোরাচালান হবে। এরপর তারা যশোর সদর উপজেলার বাহাদুরপুরে ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করেন। বাসের দুই যাত্রীকে তল্লাশি করে জুতার মধ্যে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম এবং বাজারমূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে আসে তারা। এরপর শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে উঠেছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD